শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনের রাজধানীতে কারফিউ জারি

ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে।

মঙ্গলবার শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিরতিহীন এই কারফিউ জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে রুশ হামলার ২০তম দিনে কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজধানীর বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কিয়েভের পশ্চিমাঞ্চলীয় এসভিয়াতোশিনস্কি জেলায় অবস্থিত ১৬তলার একটি ভবনে হামলা চালানো হয়েছে। পোদিলস্ক এলাকার আরও কয়েকটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

এছাড়া মঙ্গলবার সকালে কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

অনেকেই টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন। রুশ সেনারা ক্রমাগত হামলা চালিয়েই যাচ্ছে। টানা ২০ দিন ধরে দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। তবে রাশিয়া যে পরিকল্পনায় যুদ্ধ শুরু করেছিল সে অনুযায়ী সবকিছু হচ্ছে না।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এবিস্তারিত পড়ুন

শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন

শিক্ষা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার সংযোগ উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব, কর্মসংস্থানবিস্তারিত পড়ুন

  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২