শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির কর্মী সমাবেশে সাবেক এমপি হাবিব :

ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, বেগবান করুন সাংগঠনিক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি : বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপির সকলেই ভোটযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। গ্রামে গ্রামে নারী-পুরুষকে সংগঠিত করে দলীয় কার্যক্রম আরও বেগবান করুন।

তিনি বলেন, জনগণের সেবক হিসেবে থাকবো আমরা। মানুষের খেদমত করবো। কোনো বিশৃঙ্খলা হতে দিব না। কলারোয়ার শান্তিপ্রিয় মানুষ কোনো অন্যায়-অবিচার চায় না।

বুধবার বেলা ১২টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, কোথাও কোনো সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। সবখানে শৃঙ্খলা ও শান্তির বাতাবরণ গড়ে তুলতে হবে। কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। মানুষের সাথে মিশে যে জন্য কাজ করুন সমাজ গঠনে ভূমিকা রাখুন।

কলারোয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা গোলাম রসুল, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, তাহেরুল ইসলাম, খালিদ খান, কাজী সিরাজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজাহাল আহমেদ সাজু, খালিদ মঞ্জুর রোমেল, আরিফুল আনম রিপন, হাসান, ময়না, সহিদুল ইসলাম, খোকন, আলতাফ হোসেন, রাকিব প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব