শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচার চায়লেন ৯জন মেম্বর!

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে সদরের ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাইল গাজীর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতি ও চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধরে প্রতিকার ও কঠিন শাস্তির দাবী জানালেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা ভোমরা ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য।

শুক্রবার (৬ মে) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে যান এবং পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন ভোমরা ইউনিয়নের ৯জন ইউপি সদস্য।

এসময় তারা বলেন, ভোমরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী একজন দূর্নীতিবাজ ও চোরাকারবারী। সে প্রতিনিয়ত আমাদের সামনে ও বিভিন্ন মানুষের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ ও কুরুচিপূর্ণ কথা বার্তা বলাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা ছাড়াও বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী একক সিদ্ধান্তে স্বেচ্ছাচারীতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ চালাচ্ছেন। পরিষদের সকল কাজে ইউপি সদস্যদের বাদ দিয়ে কাজ করে যাচ্ছে। যে কারণে আমরা ৯জন ইউপি সদস্য ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে অনাস্থা এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সাতক্ষীরা জেলা প্রশাসক, ডিডিএলজি, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করেছি। ইউনিয়ন পরিষদ আইনের তোয়াক্কা না করে গত চার মাস ধরে পরিষদের দূর্নীতিবাজ সচিব এর যোগসাজোসে সকল অনিয়ম ও দূর্নীতি এবং স্বেচ্ছাচারীতা করে যাচ্ছেন। আমরা এর প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ও জীবন নাশের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর পাওয়া শ্রীরামপুর গ্রামের গনির স্ত্রী গৃহহীন নবিরা খাতুন’র নিকট থেকে ঘর পাইয়ে দেওয়া বাবদ অর্থ আদায় করেছে। আমরা ঐ গৃহহীন’র বক্তব্য ধারণ করলে ইউপি চেয়ারম্যান তার প্রতি ক্ষিপ্ত হয়ে নবিরা খাতুনকে তার বাড়িতে আটকে রেখেছে। হেন অপকর্ম নেই যে এই ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী করেনা।

ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজীর বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠিন শাস্তি বহিস্কারসহ গ্রেফতারের দাবী জানিয়েছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা ভোমরা ইউনিয়নের ৯জন ইউপি সদস্য যথাক্রমে- ইউপি সদস্য মো. আশাবুর রহমান, মো. পলাশ হোসেন, মো. কবির হোসেন, মো. আনছার আলী, মো. সাজ্জাদ আলী, সন্তোষ ঢালী, মো. নেছারুল্লা আল-মামুন, মো. আক্তারুজ্জামান বকুণ ও বিএম আব্দুর রহিম প্রমুখ।

এসময় ভোমরা ইউনিয়নের ৯জন ইউপি সদস্যের সকল অভিযোগ শুনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তদন্ত পূর্বক সঠিক বিচারের আশ্বাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল