রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা বন্দরে ভারতীয় পাথরের ওজনে কম আমদানীর অভিযোগ

ভোমরা স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় পাথর নিয়ে ব্যাপক দুর্নীতি শুরু হয়েছে। ওজনে কম দেখিয়ে এর বিপরীতে কিছু সংখ্যক সিএ্যান্ডএফ এজেন্টের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অংকের ঘুষ। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছেন তেমনি সাধু ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন।

সূত্র জানায়, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়পড়তা ২০০ ট্রাক ভর্তি ভারতীয় পাথর আমদানি হয়। প্রতি ট্রাকে থাকে গড়পড়তা ৫৫ থেকে ৬০ মেট্রিক টন পাথর। সিএ্যান্ডএফ এজেন্টদের অভিযোগ এর মধ্যে শতাধিক ট্রাকে এই দুর্নীতি চলছে। তারা বলেন, প্রতি টনে ৪০০ টাকা হিসাবে প্রতি গাড়িতে ১৫ থেকে ২০ টন পাথরে এই ঘুষ আদায় করা হয়। এতে সংশ্লিষ্ট বন্দর ও কাস্টমস প্রতিনিধির হাতে গাড়ি প্রতি ৮ হাজার টাকা হিসাবে ১০০ গাড়িতে প্রতিদিন ৮ লক্ষ টাকা পৌছায়। বন্দরের ওজন মেশিনে প্রকৃত ওজন চাপা দিয়ে কম দেখিয়ে বন্দর কর্তৃপক্ষের কম্পিউটারের মাধ্যমে এই শীট বের করা হয়। এ ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটছে বলে তারা জানিয়েছেন।

ভুক্তভোগী সিএ্যান্ডএফ সদস্যরা আরও জানান ভোমরা বন্দরের রাজ ট্রেডিং, গ্যানজেস, আজাদ ক্লিয়ারিং, মোশাররফ এন্টারপ্রাইজ, ওলি এন্ড ব্রাদার্স, শিউলি এন্টারপ্রাইজসহ বেশ কয়েকটি সিএ্যান্ডএফ এজেন্ট এই দূর্নীতির সাথে জড়িত থেকে সুবিধা আদায় করে নিচ্ছে। এতে সরকার যেমন রাজস্ব বঞ্চিত হচ্ছেন তেমনি বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ আর্থিকভাবে লাভবান হচ্ছে। গত ১০ সেপ্টেম্বর থেকে এই দুর্নীতি ব্যাপক মাত্রায় শুরু হয়েছে।

এব্যাপারে জানতে চাওয়া হলে রাজ ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী মো. মন্টু জানান, ‘ওজন মেশিনে যে গাড়ি ওঠে তা অনলাইনের মাধ্যমে সরাসরি জাতীয় রাজস্ব বোর্ড দেখতে পায়। সূতরাং সেখানে চোখের সামনে ওজনে কারচুপি করার কোনো সুযোগ থাকে না। তাছাড়া আমার প্রতিষ্ঠান এমন কোনো দুর্নীতির সাথে জড়িত নয়’। তবে ভোমরা সিঅ্যান্ড এফ অ্যাসোসিয়েশন এর সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান ‘ব্যাপক দুর্নীতি সম্পর্কে আমার জানা নেই। তবে বৃষ্টিতে ভিজে ওজনে কিছুটা তারতম্য ঘটে’।

এসব বিষয়ে জানতে চাইলে ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার আমির মোমেন জানান, তিনি এ ধরনের কোন অভিযোগ এখন পর্যন্ত পাননি। যদি এমন কোন অভিযোগ আসে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমার যোগদানের পর থেকে এমন দুর্নীতি হবার কোন সুযোগ নেই।

পাথরের ওজনে কারচুপি সম্পর্কে জানতে চাইলে ভোমরা বন্দরের রাজস্ব অফিসার মো. মহসীন জানান আমরা এ বিষয়ে জিরো টলারেন্সে আছি। কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি করে কেউ ছাড় পাবে না।

সূত্র. পত্রদূত।

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা