সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরে চার মাসে ৬২ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

ফারুক রহমান, (সাতক্ষীরা): চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে নতুন অর্থবছর শুরুর চার মাসে ৬২ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে স্থলবন্দরটি। এসময় চার মাসে মোট রাজস্ব আয় হয়েছে ২৫৭ কোটি টাকা।

ফলে গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায়ও চলতি অর্থবছরের শুরুতে ৬২ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আয় বেড়েছে। এই স্থলবন্দর দিয়ে আমদানি-কমে যাওয়া সত্ত্বেও ব্যবসায় বাণিজ্যে উদার সহযোগিতা ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করায় রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ ভোমরা স্থলবন্দরের জন্য রাজস্ব আয় ছিল ১৯৫ কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৮ শত ৪৪ টাকা। সেখানে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ রাজস্ব আয় হয়েছে ২৬১কোটি ৭০ লাখ ১৯৮ টাকা। যা প্রায় ৬৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৪ টাকা বেশি।

এদিকে, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল ২৭ হাজার ৬২৬টি। যদিও চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত আমদানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল ২৫ হাজার ৩২টি। কিন্তু রাজস্ব আয় বেড়েছে ৬৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৪ টাকা।

গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট,সেপ্টেম্বর ও অক্টোবর এ ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল ১০ লাখ ৯ হাজার ৩৫৪ মেট্রিক টন। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ পণ্য আমদানি হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। যা গত অর্থ বছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার ৫৫২ মেট্রিকটন কম।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, আমদানি-রপ্তানিতে বাণ্যিজ্যে সম্ভাবনাময় ভোমরা স্থলবন্দর। চলতি অর্থবছরের প্রথম চার মাসে সরকারের রাজস্ব বেড়েছে। এই বন্দর ব্যবহারকারি ব্যবসায়ীদের সব ধরনের বৈধ পণ্য আমদানির সুযোগ দেয়া হলে রাজস্ব আয় আরও অনেকাংশে বাড়বে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত উচ্চমান সহকারী তুষার বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আয় বেড়েছে। এই ধারা অব্যহত থাকলে গতবছরের তুলনায় এবার রাজস্ব আদায় কয়েক গুন বেড়ে যাবে।

এদিকে, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারক একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিএন্ডএফ’র সিন্ডিকেট বন্দর অশান্ত করে তুলেছে। গত দুইদিন ধরে ভোমরা স্থলবন্দরে নানামুখি তৎপরতা চালাচ্ছে যাতে বন্দর অচল হয়ে পড়ে। সিন্ডিকেটি ভোমরা স্থলবন্দরে কর্মরত কাস্টমসের উপ-কমিশনার ও রাজস্ব কর্মকর্তা ও কর্মচারিদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।

এক পর্যায়ে বন্দর দিয়ে আমদানি পণ্যে অনৈতিক সুবিধা দিতে বন্দর কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন। অনৈতিক সুবিধা না দিলে ও তাজা ফল আমদনীতে সুবিধা না দিলে বন্দর অচল করে দেওয়ার হুমকিতে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কাস্টমস কর্মকর্তরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী
  • বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী