শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মণিরামপুরে মোহতাছিম (৩০) নামের এক ব্যাক্তি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত মোহতাছিম পেশায় একজন ইজিবাইক চালক ও এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- মাঠে সেচ কাজে ব্যাবহারিত মোটরের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন।

রবিবার (১২ সেপ্টেম্বর- ২০২১) সকাল ৮টায় উপজেলার শ্যামকুড় ইউনিয়নের দক্ষিণ লাউড়ী পূর্বপাড়া গ্রামে এঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়- মোহতাছিম এদিন সকালে নিজ মোটরের সংযোগ দিতে মাঠে যায়, তারপর সংযোগ দিলে তারের (ক্যাবল) ছেড়া থাকায় বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বাড়ি ফিরতে দেরি হলে মোহতাছিমের বাবা শহিদুল ইসলাম মাঠে যান গিয়ে দেখেন বিদ্যুৎতের তার ধরে মৃত অবস্থায় পড়ে আছেন। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি জানান- মোহতাছিমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঠেই মৃত্যু হয়েছে। তিনি ছিলেন একজন ইজিবাইক চালক।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাস বলেন- এব্যাপারে থানায় কেউ জানায়নি, এজন্য কোন মামলা করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ