বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে সাংবাদিক পরিচয়ে বেকারিতে চাঁদাবাজি, দুই যুবক আটক

যশোরের মণিরামপুরে একটি পাউরুটির কারখানায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় দুই যুবককে ধরে পুলিশে দিয়েছেন জনগণ।

আটক দুই যুবক হলেন- কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মাহফুজ (২৫) ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম।

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে উপজেলার সোহরাব মোড়ে কামাল হোসেনের ‘মায়ের দোয়া’ বেকারিতে চাঁদাবাজির সময় তাদের ধরে রাখেন স্থানীয়রা। পরে খবর দিয়ে রাতে খেদাপাড়া ক্যাম্প পুলিশের কাছে তাদের সোপর্দ করা হয়।

জানা যায়- আটক দুই যুবক বেসরকারি বিজয় টিভির বুম নিয়ে বেকারিতে ঢোকেন। সন্দেহ হলে আশপাশের লোকজন তাদের ধরে ফেলেন। পরে চ্যালেঞ্জ করলে তারা বিজয় টিভির পরিচয়পত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে মাহফুজের কাছে বন্ধ হয়ে যাওয়া জয়যাত্রা টিভির একটি কার্ড পাওয়া গেছে। অপরজন তরিকুল মোটরসাইকেল ভাড়ায় চালক বলে জানিয়েছেন।

মায়ের দোয়া বেকারির ম্যানেজার মাসুদ পারভেজ বলেন- ওই দুইজন মঙ্গলবার বিকালে বেকারিতে এসে মালামালের ছবি তোলেন ও ভিডিও করেন।

বেকারির ছবি বিজয় টিভিতে ভাইরাল করাসহ ম্যাজিস্ট্রেট ডেকে এক লাখ টাকা জরিমানা করিয়ে দেয়ার হুমকি দেন তারা। এক পর্যায়ে আমাদের কাছে এক লাখ টাকা দাবি করেন। তখন সন্দেহ হওয়ায় আমরা তাদের আটকে পুলিশে সোপর্দ করি।

এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে- কেশবপুর থেকে মণিরামপুরে এসে মাহফুজ বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার রোহিতা, কোদলাপাড়া, টেংরামারী, জালালপুর ও সোহরাবমোড়ের বেকারিগুলোর মালিকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে সুবিধা লুটেছেন।

সোহরাব মোড়ের আলমগীর নামে এক বেকারি মালিক বলেন- কয়দিন আগে আমার বেকারিতে এসে নানা ত্রুটি ধরে ৫০০ টাকা নিয়েছে এই মাহফুজ।

জালালপুর বাজারের বেকারি মালিক আব্দুর রাজ্জাক বলেন- সেদিন আমার বেকারিতে এ লোক এসে টাকা ও বিস্কুট নিয়ে গেছে।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সোমেন দাস বলেন- বেকারি মালিক কোনো অভিযোগ না করায় মুচলেকা নিয়ে আটক দুই যুবককে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। সামনে তারা এ ধরনের কাজ করবে না বলে অঙ্গিকার করেছে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা