শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী আগামী ২৮ মার্চ

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী আগামী ২৮ মার্চ।

২০২১ সালের ২৮ মার্চ সকালে তিনি কলারোয়া পৌরসভাধীন (তুলশিডাঙ্গা) নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)।

মৃত্যুবার্ষিকী পালনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা আ’লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, আগামী ২৮ মার্চ সকাল ১০ টায় কলারোয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিজস্ব কার্যালয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তিনি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও পরিবার সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের উপস্থিতি কামনা করেছেন। অনুরুপভাবে, আ’লীগ সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধকালিন গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মরহুমের জামাতা উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন আগামী ২৮ মার্চ সোমবার সকাল ১১ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিতব্য স্মরণসভা সহ নানান কর্মসূচিতে আ’লীগের নেতা-কর্মী সহ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সকল মানুষকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক