শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) বলেছেন, যার নামে এই খেলাটি উৎসর্গ করা হয়েছে। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির মহান নেতার আদর্শের একজন নেতা মরহুম আব্দুল হাকিম সরদার। তিনি নেতৃত্ব দিয়ে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির অত্যাচার, নির্যাতন এবং শোষনের বিরুদ্ধে রুখে দাড়িয়ে আওয়ামীলীগের ঘাটি তৈরি করেছিলেন। মরহুম আব্দুল হাকিম সরদার, তিনি প্রায় ৪বার চালুয়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এই ইউনিয়নের গণমানুষের অন্তরের মানুষ ছিলেন তিনি।

তিনি রবিবার বিকালে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার চুড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য আরো বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন, দিল্লি হয়ে এই স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পন করেছিলেন।

খেলা পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে ও চালুয়াহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ও বক্তব্য রাখেন- মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুরের সহকারি কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হেমাটোলজী বিভাগের চেয়ারম্যান ডাক্তার আব্দুল আজিজ।

এছাড়া উপস্থিত ছিলেন- চেয়ারম্যান মোঃ সামছুল হক মন্টু, আবুল হোসেন, আব্দুল হক, মনিরুজ্জামান মনি, মনিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল ইসলাম, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু, ইউনিয়ন যুবলীগের সভাপতি এমএম ইমরান খান পান্না, মহিলা ইউপি সদস্য মোছাঃ তাসলিমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সকল আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখিত মাঠে মরহুম আব্দুল হাকিম সরদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আমিনপুর ফুটবল একাডেমি টিম বনাম কালারহাট মিতালী সংঘ এই ফাইনাল খেলায় অংশ নেন। এতে আমিনপুর ফুটবল একাডেমি টিম ১-০ গোলে বিজয়ী হয়েছেন। খেলাটি হাজার হাজার দর্শকশ্রোতা উপভোগ করেন।

টুর্নামেন্টের মধ্য বিরতিতে খেলোয়ারদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করেন মরহুম আব্দুল হাকিম সরদারের সেজো ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাজিদ সরদার।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা