রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি জামে মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে লুৎফুল্লাহ এমপি

কলারোয়া উপজেলার কেঁড়াগাছির খালধার আহলে হাদিস জামে মসজিদের সংস্কারের কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

রবিবার বিকেলে তিনি আকস্মিক পরিদর্শনে আসেন।

তিনি বলেন, ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বের সকল মানুষের পথপ্রদর্শক। তিনি ছিলেন উত্তম আদর্শের প্রতীক। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর মসজিদে এসে নামাজ আদায় করলে সওয়াব বেশি হয়। সুতরাং মসজিদের গুরুত্বও বেশি।’

এ সময় তিনি মসজিদের দ্বিতল ভবনের চলমান কাজ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শকালে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্ম ভিটা আশ্রমের সভাপতি কার্তিক চন্দ্র মিত্র, সাংসদের ব্যক্তিগত সহকারী (পিএস) জাহাঙ্গীর আলম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক পত্রদূত ও কলারোয়া নিউজ ডটকম’র প্রতিনিধি অহিদুজ্জামান খোকা, কেঁড়াগাছি খালধার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু সাঈদ, সভাপতি রূপচাঁদ বিশ্বাসসহ মুসল্লীবৃন্দ ও স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল