শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেয়রে ৫, কাউন্সিলরে ৫২

কলারোয়া পৌর নির্বাচনে একজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বচানে মাত্র একজন প্রার্থী কাউন্সিলর পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো.আমিনুল ইসলাম কাজী লালু তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

তিনি জানান, ‘নিয়ম অনুযায়ী বাকি প্রার্থীদের প্রার্থীতা বহাল থাকলো। ১১ জানুয়ারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা।’
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় প্রার্থী ও সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপ্রালন করার আহবান জানান মনোরঞ্জন বিশ্বাস।

যারা প্রার্থী থাকলেন:

কলারোয়া পৌরসভা নির্বাচনে আনুষ্ঠানিক তথা কাগজেকলমে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন ও সংরক্ষিত কাউন্সিলর তথা মহিলা কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিবাহিত হওয়ার ফলে মনোনয়নপত্র দাখিলকারী মেয়র পদের ৫জন প্রার্থীই নির্বাচনে অংশগ্রহন করছেন। তারা হলেন আ.লীগের মনিরুজ্জামান বুলবুল, বিএনপি’র শরীফুজ্জামান তুহিন, স্বতন্ত্র সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, আক্তারুল ইসলাম ও নার্গিস সুলতানা।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মেহেদী হাসান, এসএম মফিজুল হক, জিএম শফিউল আলম ও মো.আসাদুজ্জামান। ২নং ওয়ার্ডে ৬জন, তারা হলেন- মো.তুহিন হোসেন (আসাদুজ্জামান তুহিন), আব্দুল হাকিম, মো.সাইদুজ্জামান, এসএম কামরুজ্জামান বাবু, শেখ বদিউজ্জামান ও শেখ রবিউল ইসলাম। ৩নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- আসাদ খাঁন, এএসএম এনায়েতুল্লাহ খাঁন, মো.রফিকুল ইসলাম, মো.মুজাহিদুল ইসলাম। ৪নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মো.মাগফুর রহমান রাজু, মো.মেজবাহ উদ্দীন, আমানুল্লাহ ও মো.শরীফুজ্জামান। ৫নং ওয়ার্ডে ২জন, তারা হলেন- সঞ্জয় সাহা ও শেখ জামিল হোসেন। ৬নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মো.শফিউদ্দীন বিশ্বাস, মো.আবু জাফর সরদার, মো.আলফাজ উদ্দীন ও মো.আজহারুল ইসলাম। ৭নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মো.জাহাঙ্গীর হোসেন, মো.আরিজুল মোড়ল, মো.সাইদুর রহমান মল্লিক ও মো.আজিজুর রহমান। ৮নং ওয়ার্ডে ৫জন, তারা হলেন- মো.মোস্তাফিজুর রহমান, গোষ্টচন্দ্র পাল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাহফুজুর রহমান ও শেখ ইমাদুল ইসলাম। ৯নং ওয়ার্ডে ৭জন, তারা হলেন- মো.মোস্তাফিজুর রহমান, মো.আকিমুদ্দীন দফাদার, মো.রুহুল কুদ্দুস, মো.শওকত হোসেন, মো.আব্দুল লতিফ সরদার ও আবজাল হোসেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছন ১, ২, ৩নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- রেজওয়ানা আক্তার, মোছা.ফারহানা হোসেন, মোছা.সালমা আক্তার ও নাজমা বেগম। ৪, ৫, ৬নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন- মোছা.খালেদা আক্তার, সন্ধ্যা রাণী বর্মণ, মোছা.সেলিনা পারভীন ও মোছা.রেশমা খাতুন। ৭, ৮, ৯নং ওয়ার্ডে ৫জন, তারা হলেন- মোছা.শাহানাজ খাতুন, রুপা খাতুন, দিথী খাতুন, হাসিনা আক্তার ও জাহানারা খাতুন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে এবারের মোট ভোটার সংখ্যা ২১,২৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬জন।

আগামি ৩০ জানুয়ারী ৩য় বারের মতো কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ