সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মনিরামপুরের রাজগঞ্জ বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রিসহ নানা অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর অঞ্চলের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব যৌথভাবে রাজগঞ্জ বাজারে এই অভিযান চালান।

এসময় দুই পেঁয়াজের আড়তদারকে তিন হাজার টাকা করে ছয় হাজার টাকা এবং এক কসমেটিক্সের দোকানিকে তিন হাজার টাকা মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, দুপুরে আদালত পরিচালনাকালে ইউএনও রাজগঞ্জ বাজারের আড়তদার আবুল কালামের কাছে পেঁয়াজের দাম জানতে চান। তখন আদালতের কাছে এক কেজি পেঁয়াজ ৮০ টাকা চান তিনি। কিন্তু দোকানের চালান যাচাই করে দেখা যায় তিনি ৬৮ টাকা দরে পেঁয়াজ কিনেছেন। তাছাড়া আড়তে মূল্যতালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগ বাজারের অপর আড়তদার মফিজুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সময়ে রাজগঞ্জ বাজারের সানজিদা কসমেটিক্সের মালিক রাশেদুলকে দোকানে ভারতীয় পণ্য, গ্যাস সিলিন্ডার ও পেট্রোল রাখায় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব তিন হাজার টাকা জরিমানা করেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা