সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে কেশবপুরের বরণডালির‌ সাথে স্বাগতিকদের ড্র

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে ‌ স্বাগতিকদের সাথে কেশবপুরের‌ বরণডালি ফুটবল টিম ড্র করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে বরণডালি ও কে‌ঁড়াগাছি ফুটবল দলের মধ্যে প্রীতি ম‍্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। কিন্তু মধ্য বিরতির আগে কোন দল গোল করতে না পারেনি।
বিরতির পর ২১ মিনিটে বরণডালির ১১নং জার্সিধারি খেলোয়ার মিঠু ১টি গোল করে দলকে এগিয়ে নেন। এরপরেই কেঁড়াগাছির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার শাহারুল ১টি গোল করে খেলায় সমতা ফেরান।

রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে খেলা ড্র থাকে।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন তোতা মিয়া।

কিছু সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন মেম্বার মহিদুল ইসলাম, কেঁড়াগাছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাস্টার আতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেম্বার মুনসুর আলী বিশ্বাস, সাবেক মেম্বার তৌহিদুজ্জামান, সাংবাদিক অহিদুজ্জামান খোকা, হোসেন আলী, আখতারুজ্জামান আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মীর শওকত আলী, মকবুল হোসেন, জিল্লুর রহমান, ফয়সাল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা