রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রাজগঞ্জে গরু চোর সন্দেহে পিকআপভ্যানসহ চারজন আটক

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গরু চোর সন্দেহে একটি পিকআপভ্যানসহ চারজনকে ধরে পুলিশে দিয়েছেন জনগণ।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাজগঞ্জের কোমলপুর বাজারের নৈশপ্রহরীরা তাদের আটক করেন। এরপর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ধোলাই দিয়ে রাতেই তাদের পুলিশে সোপর্দ করেন।

আটক চারজনের মধ্যে ১৩-১৪ বছরের এক কিশোর রয়েছে। তার নাম জানা যায়নি।

বাকি তিনজন হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার লগপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে রিকু হোসেন (৩০), একই উপজেলার মামকাটি গ্রামের মোহাম্মদ শেখের ছেলে জামাল হোসেন (৩২) ও রামপাল উপজেলার কোমলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মিজানুর রহমান মিজান (৩২)।

আটক চারজনকে মণিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি রাজগঞ্জে গরু চোরের উৎপাত বেড়েছে। গত একমাসে রাজগঞ্জের কোমলপুর, হানুয়ার, দোঁদাড়িয়া, মনোহরপুর, শাহাপুর-হায়াতপুর এলাকায় ২০-২৫টি গরু চুরি হয়েছে। যার মধ্যে কোমলপুর গ্রামের আটটি গরু রয়েছে। নিরাপত্তা না পেয়ে কয়েকদিন ধরে লোকজন রাত জেগে পাহারা শুরু করেছেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে একটি পিকআপভ্যান (খুলনা মেট্রো-ন-১১-০৮১৪) কোমলপুর বাজার পার হওয়ার সময় নৈশপ্রহরীরা গাড়িটি দাঁড় করিয়ে ভেতরে থাকা চারজনকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তারা জানান, পিকআপে করে মাছ নেওয়ার জন্য এই এলাকায় এসেছেন। কিন্তু মাছ বহন করার ড্রাম না থাকায় তাদের সন্দেহ বাড়ে। পরে গাড়ি চেক করে লম্বা দড়ি ও কিছু ট্যাবলেট পাওয়া যায়। একপর্যায়ে পিকআপে থাকা কিশোর গরু চুরির কথা স্বীকার করে।

ওই কিশোর জানায়, মাছ বহন করার কথা বলে দৈনিক ৪০০ টাকা মজুরিতে তাকে সঙ্গে নেয় বাকিরা। পরে মাছ বহনের পরিবর্তে গত একমাস ধরে তাদের সঙ্গে সে গরু চুরির কাজ করছে। এরপর বাকিদের ধরে মারপিট করে পুলিশে দেন স্থানীয়রা।

মণিরামপুর এলাকা থেকে চুরি হওয়া গরুগুলো ফকিরহাট বাজারে বিক্রি হয় বলে চোরেরা জানিয়েছে।

ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম বলেন, লোকজন পিকআপসহ চারজনকে ধরে আমাদের খবর দিয়েছে। রাতেই তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার

গণভোটসহ বিভিন্ন ইস্যুতে বিএনপির কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়াবিস্তারিত পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির