বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের হরিহরনগর গ্রামের ভোট কেন্দ্র বহাল রাখার দাবিতে মানববন্ধন

হেলাল উদ্দিন, (মনিরামপুর): যশোরের মনিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়নের, হরিহরনগর গ্রামের ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র স্থানান্তর করার প্রতিবাদে, সভা ও মানববন্ধন করেছে স্থানীয় ভোটার ও এলাকাবাসীবৃন্দ।

দীর্ঘকাল ধরে ২নং ওয়ার্ডের আলহাজ্ব হানেফ আলী দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে হরিহরনগর গ্রামবাসীসহ তিন গ্রামের মানুষ তাদের ভোট প্রদান করে আসছিলো। কিন্তু হঠাৎ করে এই ভোট কেন্দ্রটি পরিবর্তন করে প্রায় ২ কিলোমিটার দূরে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

এরই প্রতিবাদে শুক্রবার (০৩ নভেম্বর) বিকালে হরিহরনগর গ্রামের শত শত মানুষের উপস্থিতিতে হরিহরনগর গ্রামবাসীর আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। প্রতিবাদ সভা ও মানববন্ধনে গ্রামবাসীরা বলেন- বিট্রিশ আমল থেকে আমরা এই তিন গ্রামের বাসিন্দারা আলহাজ্ব হানেফ আলী দাখিল মাদ্রাসা কেন্দ্র ভোট দিয়ে আসছি। কতিপয় মানুষ জাল জালিয়াতি করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ভোট কেন্দ্রটি স্থানান্তর করেছে।

প্রায় ২ কিলোমিটার দূরে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই ভোট কেন্দ্রে যাবার জন্য তেমন কোনো রাস্তা নেই। চাষী জমির মধ্যেখানে এই স্কুলটি রয়েছে। যে কারণেই বৃদ্ধ ও মহিলাদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া অসম্ভব। তাই আমাদের একটিই দাবি ভোট কেন্দ্রটি আলহাজ্ব হানেফ আলী দাখিল মাদ্রাসায় বহাল রাখতে হবে। অন্যথায় আমরা এই গ্রামের মানুষ ভোট প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে যাবো না।

অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্বে করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিহরনগর গ্রামের কৃতি সন্তান এ.কে.এম ইউনুস আলম। বক্তব্য রাখেন- হরিহরনগর গ্রামের সাবেক মেম্বার আব্দুল জলিল, হাজী নূর মোহাম্মদ, মাষ্টার হাজী আব্দুর রাজ্জাক, সাবেক মেম্বার শফিকুল ইসলাম শফিক, বর্তমান মেম্বার নুরুজ্জামান, মাষ্টার আকবার হোসেন, রুহুল কুদ্দুস, হাজী মাষ্টার আব্দুল ফাত্তাহ্্, খতিব মাওলানা লোকমান হোসেন বাবু, আ.লীগ নেতা রহমতুল্লাহ, মাষ্টার আলতাফ হোসেন প্রমুখ। এছাড়া এ সভা ও মানববন্ধনে গ্রামের শত শত মানুষ (ভোটার) উপস্থিত ছিলেন।

গ্রামবাসী জানিয়েছেন- আলহাজ্ব হানেফ আলী দাখিল মাদ্রাসায় এ ভোট কেন্দ্রটি বহাল রাখার দাবী জানিয়ে আমরা (গ্রামবাসী) মনিরামপুর উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরকৃত লিখিত আবেদন দিয়েছি।

এবিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ বলেন- আমার কাছে কোনো লিখিত আবেদন জমা হয়নি। ভোট কেন্দ্রটি পরিবর্তন হয়েছে এটা সত্য। এবিষয়ে আমার কোনো বক্তব্য নেই।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম