বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরের সাগরদাঁড়িতে মাইকেলের জন্মভূমি পরিদর্শনে তথ্যমন্ত্রী

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি কেশবপুরের সাগরদাঁড়ি পরিদর্শন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার বিকেলে তিনি সাগরদাঁড়ির মধুপল্লী, কবির স্মৃতিবিজড়িত কাঠবাদাম গাছ তলা ও কপোতাক্ষ নদের পার ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, সিনিয়র জেলা তথ্য অফিসার এ এস এম কবির, সহকারী তথ্য অফিসার এলিন সাইদুর রহমান, মধুপল্লীর কাস্টোডিয়ান মো: যায়েদ ও চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দিপক দত্ত।

মন্ত্রী মধুপল্লীতে উপস্থিত হলে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তাদের সাথে প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শেখ শাহিনুর রহমান, গ্রন্থাগার সম্পাদক শাহিনুর রহমান, সদস্য নুরুল ইসলাম খান ও আব্দুল্লাহ আল ফুয়াদ।

পরে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল ও সাধারণ সম্পাদক মমতাজ খাতুন কেশবপুরের কুটির শিল্পের তৈরি কাঠের নৌকা উপহার দেন মন্ত্রীকে।

সাগরদাঁড়ির আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু তার সম্পাদনায় প্রকাশিত মহাকবির স্মৃতিবিজড়িত এ্যালবাম মন্ত্রীকে উপহার দেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর