বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও কুরবানির গরু প্রদান

কলারোয়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও কুরবানির গরু প্রদান করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বুঝতলা মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

‘সুখে দুখে রইবো পাশে’ শীর্ষক স্লোগানে ‘বি.দেশ (B-DESH) ফাউন্ডেশন এন্ড নওরিশ (Nourish)- বাংলাদেশ’ নামের আমেরিকান স্বেচ্ছাসেবী সংস্থার অর্থায়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আসিয়াব’ (ASEAB) বাস্তবায়নে থেকে এগুলো বিতরণ করা হয়।

সুপার সাইক্লোন ‘আম্পান’ এ ক্ষতিগ্রস্ত উপজেলার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়নের ৫০ পরিবারের মাঝে দ্বিতীয় ধাপের ৫ হাজার করে এবং ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাউল, ১ কেজি লবন, ১ লিটার তেল, দুটি মাস্ক, একটি সাবান বিতরণ করা হয়।

একইসাথে আসন্ন কুরবানী ঈদে ওই দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের মাঝে মাংস বিতরণের জন্য ১৫টি গরু প্রদান করা হয়।১৫টি গ্রামের ৬০০ পরিবারের প্রতিনিধিরা এগুলো গ্রহণ করেন।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, বি-দেশ ফাউন্ডেশনের পিএম মাহাবুর রহমান ও আসিয়াবের প্রোগ্রাম অফিসার মুন্সি মাহবুব হোসেন।

এ বিতরণ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন যশোরের নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল, বুঝতলা ছিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াচে আলী ছিদ্দিক বাবর, চন্দনপুর ইউনিয়ন আওমীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সমাজসেবক হারুন-অর-রশিদ, চন্দনপুর ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য ওলিয়ার রহমানসহ দুই ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, ব্যক্তি ও সাধারণ মানুষ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোপূর্বে এই সংস্থাটি ৫১টি অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও ঢেউ টিন বিতরণ করেছিলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা