রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা

“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থসম্মান দুই মিলে”স্লোগানে সাতক্ষীরায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ও জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৬ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির অধ্যক্ষ অপু হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন। সাতক্ষীরা জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজর উপাধ্যক্ষ আল মুস্তাসিন বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা কলেজের প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, পিএন স্কুল এন্ড কলেজের প্রভাষক ওবায়দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আগরদাঁড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা রুহুল আমিন, কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্র সাতক্ষীরার আব্দুল মজিদ, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও বিদেশগামী ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, বিদেশগামীদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রশিক্ষণ দিয়ে বিদেশ যেতে পারলে অর্থ এবং সম্মান পাওয়া যায়। এছাড়া বিদেশগামীদের জন্য পূর্বপ্রস্তুতিতে রয়েছে বৈধ পাসপোর্ট ও ভিসা নিশ্চিত করা, প্রয়োজনীয় সকল ডকুমেন্টের কপি রাখা, বিএমইটির স্মার্ট কার্ড সংগ্রহ করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, স্বাস্থ্য পরীক্ষা করানো এবং ৩ দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণে অংশ নেওয়া। এর পাশাপাশি, গন্তব্য দেশের সম্পর্কে তথ্য জেনে নেওয়া, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করা এবং কিছু স্থানীয় মুদ্রা সাথে রাখা উচিত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব