রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানবিক আবেদন নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে তিন সন্তানের জননীর সংবাদ সম্মেলন

মানবিক আবেদন নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিন সন্তানের জননী রোজিনা খাতুন। তিনি দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অসহায় রোজিনা খাতুন লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী মানসিক রোগী (পাগল)। শ্বাশুড়ি ছকিনা খাতুন সম্পর্কে আমার আপন খালা। বিয়ের সময় তিনি এবং আমার শ্বশুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা আমাদের ভবিষতের জন্য অর্থ সম্পদ দিয়ে কিছু ব্যবস্থা করবেন। পাগল জাকিরের সাথে বিয়ের পর আমাদের সংসারে তিনটি সন্তানের জন্ম হয়েছে।

তিনি বলেন, আমার শ্বশুর জীবিত থাকাকালীন মৌখিকভাবে আমাদের সাড়ে ৬ বিঘা ধানের জমি দিয়েছিলেন। ওই জমি’র হারির টাকা নিয়ে কোনো রকমে জীবন-জীবিকা নির্বাহ করে আসছিলাম। কিন্তু বছর দুই আগে আমার শ্বশুর অসুস্থ হয়ে হাসপাতালে থাকাকালীন আমার ছোট দেবর ওই সম্পত্তি লিখে নিয়ে জমি দখল করে। এর কিছুদিন পর আমার শ্বশুর মারা যান। শ্বশুর আবুল কাশেম মারা যাওয়ার পর আমরা ভীষন অসহায় হয়ে পড়ি। আমাদের অসহায়ত্ব দেখে আমার শ্বাশুড়ি ছকিনা খাতুন গত ১ জুন ও ১ জুলাই আমার পাগল স্বামী জাকিরের নামে সাড়ে চার বিঘা জমি লিখে দেন। বিষয়টি জানতে পেরে আমার স্বামীর অন্যান্য ভাই বোনেরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বিভিন্ন হুমকি-ধামকী দিয়ে আমার শ্বাশুড়িকে দিয়ে রেজিস্ট্রি করে দেওয়া জমি ফেরত নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় অভিযোগ করছে। এমনকি একটি পত্রিকায়ও এ ব্যাপারে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।

গৃহবধু রোজিনা খাতুন জানান, ছোট ছোট তিনটি বাচ্চা ও পাগল স্বামীকে নিয়ে মানবেতর জীবন যাপন করছি। অভাবের তাড়নায় একটি বাচ্চাকে আমার এক চাচা শ্বশুর ভোরন পোষনের দায়িত্ব নিয়েছেন। অথচ আমার শ্বশুরের জায়গা জমি রয়েছে অনেক। শুধুমাত্র স্বামীর ভাই বোনেরা ষড়যন্ত্র করে আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। আর শ্বাশুড়ির দেওয়া এই সাড়ে চার বিঘা জমি ফিরিয়ে নিতে তারা একের পর এক হুমকি ধামকী দিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এই সামান্য জমিটুকু কেড়ে নিলে সন্তানদের নিয়ে পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তিনি বিষয়টি মানবিকভাবে বিবেচনায় নিয়ে তাদের পাশে দাঁড়ানোসহ সকল প্রকার সহযোগিতার আবেদন জানিয়েছেন পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের কাছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”