রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্কিন নির্বাচন: মঙ্গলবারেই কেন ভোট হয়?

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ নভেম্বর (মঙ্গলবার)। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ, চলছে নানা জল্পনা-কল্পনা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

প্রতি চার বছর পর পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়।

নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণের জন্য বেছে নেওয়া হয়। ১৮৪৫ সাল থেকে এই নিয়ম মেনে চলা হচ্ছে।

ইতিহাস বলছে, প্রথমে রবিবার ভোট গ্রহণের দিন ঠিক করা হয়েছিল। তবে রবিবার ভোট গ্রহণের সিদ্ধান্ত বাতিল করা হয়। সেদিন সবাই গির্জায় যায় সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিতে। তারপর ঠিক করা হয় সোমবার।
তবে সাপ্তাহিক ছুটির পরদিন ভোটের সিদ্ধান্তও বাতিল হয়ে যায়। কারণ উনিশ শতকের মাঝামাঝি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে হেঁটে বা ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়া ছাড়া অন্য উপায় ছিল না।

দূর-দূরান্তের মানুষকে পর্যাপ্ত সময় দিতে অবশেষে সিদ্ধান্ত হয় মঙ্গলবারই ভোট গ্রহণ করা হবে। যে দিনই নির্বাচন হোক তাতে যেন ডিসেম্বরের প্রথম বুধবারের আগে ৩৪ দিনের ব্যবধান থাকে এমন একটি বিধান রেখে ১৭৯২ সালে আইন পাস হয়।
মূলত কৃষিকাজের সুবিধার কথাটি বিবেচনায় রেখে নভেম্বর অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহটা নির্বাচনের জন্য বেছে নেওয়া হয়েছিল। কারণ ওই সময় ফসল কাটা হয়ে যায় এবং কৃষকের হাতে অফুরন্ত সময় থাকে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা