বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মালয়েশিয়া থেকে কলারোয়ায় ফিরলেন সকালে, বিকেলে মৃ*ত্যু!

কেএম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): গোলাম আজম দফাদার দীর্ঘদিন ছিলেন মালেশিয়ায়। সোমবার সকালে দেশে ফিরেছিলেন। আর ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হলো।
ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নে।
গোলাম আজম দফাদার (৫৫) যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শহর আলী দফাদারের ছেলে।
তিনি মালয়েশিয়া থেকে কলারোয়ায় সকালে বাড়িতে ফিরে বিকেলে মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা ব্লিস (সাবেক সিবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, ওজিয়ার রহমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুল ইসলাম, পার্শ্ববর্তী ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, স্কুলের ধর্মীয় শিক্ষক গোলাম রসুল, বিএনপি নেতা ফজলু মোল্লা, এসএম আব্দুল করিম, আব্দুল জব্বার, কামারালি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ওসমান গনি, কাজিরহাট কলেজের সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল আলিম, নজরুল ইসলাম, গোলাম সারোয়ার, আব্দুল মাজেদ মোড়ল, আনসার আলী, যুবদল নেতা আসাদুজ্জামান, আবু বক্কর, সবুজ হোসেন, ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন, মরহুমের ছেলে রিপন হোসেনসহ শত শত এলাকার মুসল্লী উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের কবরস্থ করা হয়।

পরে কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কামারালী হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ আব্দুল ওহাবের কবর জিয়ারত করেন এবং কামারালী হাইস্কুল, প্রাইমারি স্কুল ও মাদ্রাসা পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক