বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিশরে এই প্রথম প্রবাসী বাংলাদেশিদের স্থায়ী কবরস্থান

মিশরে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো সরকারিভাবে অনুমোদিত বিশালাকার একটি স্থায়ী কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রবাসীদের প্রথা অনুযায়ী শরিয়ত মোতাবেক দাফন করা যাবে।

দেশটির রাজধানী কায়রোর কাছে অবুর শহরে সরকারিভাবে অনুমোদিত বিশালাকার ‘দারুল হক’ কবরস্থানের একটি অংশ কিনে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশে দূতাবাস। মিশরপ্রবাসী একজন বাংলাদেশি জমি কেনার পুরো খরচ বহন করেছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) কায়রোতে বাংলাদেশ দূতাবাসে ‘দারুল হক’ গুরুস্তান (কবরস্থান) কর্তৃপক্ষের সঙ্গে জায়গা কেনার চুক্তি সম্পাদিত হয়।
মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামের উপস্থিতিতে দূতালয় প্রধান মো. ইসমাইল হূসাইন এবং দারুল হক গরুস্তান প্রকল্পের মিশরীয় মালিক প্রকৌশলী আলা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দূতাবাসের হিসাবরক্ষক ফারুক হোসেন, কল্যাণ কর্মকর্তা মো. ইদরিস, সোশ্যাল সেক্রেটারি রেদোয়া এবং দারুল হক গুরুস্তান প্রকল্প ব্যবস্থাপক মো. নাবিল, দূতাবাসের উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, নিজস্ব কবরস্থানের ব্যবস্থার মধ্য দিয়ে মিশর প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। এর ফলে বাংলাদেশিদের দাফন প্রক্রিয়া সহজে ও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। তিনি এই মহতী উদ্যোগে সহায়তায় জমির মূল্যে প্রদানকারীর নাম প্রকাশে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশির প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জানানো হয়, দূতাবাসের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে কবরস্থানের সুবিধা নিতে পারবে মিশর প্রবাসী বাংলাদেশিরা।

একই রকম সংবাদ সমূহ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা

ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলেবিস্তারিত পড়ুন

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালের নোবেল পুরস্কার যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটারবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী