শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমার থেকে সাগরপথে এলো দেড় লাখ ইয়াবা

মিয়ানমার থেকে সাগরপথে চট্টগ্রামে আসা একটি ইয়াবার চালান আটক করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক ও এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ভোরে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে ইয়াবার এই চালানটি আটক করা হয়।

বিষয়টি জানিয়েছেন চান্দগাঁও থানার পরিদর্শক রাজেশ বড়ুয়া।

আটক ব্যক্তির নাম মো. সোহেল। তিনি জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ওই ট্রলার থেকে এক লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার চালান খালাস করার দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, আটক সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা এই বিপুল ইয়াবার গন্তব্য ও মূলহোতা কারা তা জানার চেষ্টা করছি। এছাড়া ওই চক্রের পলাতক অন্য সদস্যদেরও আটকে অভিযান চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী