মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে আসিফ নজরুল

‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’

একাত্তরের মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ কেন জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হলো, সেই আত্মসমালোচনার দায় দলটির নিজেরই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ নজরুল লেখেন, ১৬ ডিসেম্বরের পর ৫ আগস্ট বাংলাদেশের জন্য আরেকটি বিজয়ের দিন। তার ভাষায়, জুলাইয়ের আন্দোলন শুরুতে শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না। তবে ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ড পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যায়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে।

তিনি দাবি করেন, নিজের দেশের মানুষের ন্যায্য প্রতিবাদের জবাবে এমন সহিংসতার নজির দক্ষিণ এশিয়ায় বিরল। একই সঙ্গে ৫ আগস্টের পর শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাকেও তিনি আধুনিক বিশ্বের ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

আওয়ামী লীগের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, নানা বিতর্ক থাকলেও দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীন বাংলাদেশে জনরোষের মুখে দলটিকে অন্তত দুইবার ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রশ্নের উত্তর আওয়ামী লীগেরই খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তার দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিতে আত্মসমালোচনা ও অনুশোচনার জায়গা নেই। তিনি অভিযোগ করেন, এ ধরনের মানসিকতাই দলটিকে দীর্ঘদিন দমন-পীড়ন ও ক্ষমতার অপব্যবহারে উৎসাহিত করেছে।

আসিফ নজরুল আরও লেখেন, দেশের অন্যান্য রাজনৈতিক দলেরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে। তবে আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানাবোধ এবং অনাচার করার আত্মবিশ্বাস অন্য কোনো দলের মধ্যে তিনি দেখেননি বলে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গেও মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে আনন্দিত হতে পারেন, তবে তার মতে, জুলাইয়ের সহিংসতায় নিহত ও আহতদের বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে তিনি আবারও রাজপথে নামবেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘জুলাই আমাদের পুনর্জন্মের নাম। নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিরোধ হবে। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমরা জুলাই হয়েই বাঁচব চিরদিন।’

একই রকম সংবাদ সমূহ

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ