শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেব: সেতুমন্ত্রী

৪৯তম মহান বিজয় দিবস উদযাপনে মেতে উঠেছে জাতি। মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করতে করোনা পরিস্থিতিতেও সাভার জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ঢল নেমেছে। অন্যদিকে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোস নেই। সাম্প্রদায়িক অপশক্তির মূল উপড়ে ফেলা হবে।

পূর্ব দিগন্তে বিজয়ের সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তোপধ্বনির শব্দে কেঁপে ওঠে জাতীয় প্যারেড গ্রাউন্ডসহ আশপাশ। এর মাধ্যমে শুরু হয় ৪৯তম বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।

বরাবরের মতো এবারও প্রথম সকালে জাতীয় স্মৃতিসৌধে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। তবে প্রতি বছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় সশরীরে পুষ্পস্তবক অর্পণ করলেও এবার করোনা পরিস্থিতির কারণে তাদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিবগণ।

এরপর স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদের বিষবৃক্ষ উপড়ে ফেলা, এবারের বিজয় দিবসের শপথ।

সেতুমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। এবার বিজয় দিবসের অঙ্গীকার হচ্ছে, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেবো। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ-এই প্রশ্নে আমরা কোনো আপোস করব না। সেটাও আমরা তাদের জানিয়ে দিতে পারি।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। এর পরপরই জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।

যেকোনো অপশক্তি রুখে দিয়ে এগিয়ে যাবে দেশ, বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সবার।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার