শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মেয়েদের আগেই বিক্রি করেছি, এখন আমার কিডনি’

চরম অর্থনৈতিক সংকটে আফগানিস্তানে বর্তমানে মানবিক বিপর্যয় শুরু হয়েছে। আফগানিস্তানের লাখো মানুষ এখন খাদ্য সংকটে ভুগছেন।

চার দশকের যুদ্ধ ও দুঃখ-দুর্দশার পর দেশটি একটি গুরুতর বিপর্যয়ের মুখোমুখি। প্রচণ্ড শীতে দেশটির পশ্চিমাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। খবর দ্যা গার্ডিয়ানের।

ধারদেনা পরিশোধ করতে ঘরবাড়ি বিক্রি করে মাটির একটি কুঁড়েঘরে হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় নিজ দেশে শরণার্থীর জীবনযাপন করছেন বাদঘির প্রদেশের দেলারাম রহমতি নামে ৫০ বছর বয়সি এক নারী।

দুই ছেলে হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা করাতে পারছেন না অর্থের অভাবে। স্বামীও অসুস্থ ও বেকার। এর আগে পেটের দায়ে আট ও ছয় বছর বয়সি দুই মেয়েকে এক লাখ আফগানির (৭০০ মার্কিন ডলার) বিনিময়ে বিক্রি করেন।

এবার তার কিডনি বিক্রি করেছেন পরিবারের সদস্যদের মুখে দুমঠো খাবার তুলে দিতে। এ ছাড়া তার আর কোনো উপায় নেই।

দেলারাম রহমতির মতোই অবস্থা দেশটির চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করা সাড়ে তিন কোটি আফগান নাগরিকের আজ এ দুরাবস্থা।

গত আগস্টে তালেবান পুনরায় ক্ষমতায় আসার আগে থেকেই সে দেশের মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিল। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সে দেশ ছেড়ে আসার পর নিজেদের অভিবাসন নীতি শিথিল করে বিপুল পরিমাণ অর্থ খরচ করে বিমানে করে তাদের সমর্থক বেশ কয়েক হাজার ভাগ্যবান আফগান নাগরিকদের উদ্ধার করে নিয়ে গেলেও আফগানিস্তানের বর্তমান সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের দরজা বন্ধ করে রেখেছে তারা।

সন্ত্রাস দমনের নামে যে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে এড়িয়ে আফগানিস্তান দখল করে নিয়েছিল, গত ২০ বছর তাদের সমর্থিত সরকার বসিয়ে সে দেশে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত তালেবানদের সঙ্গে সমঝোতা করে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হওয়ার পর সেই যুক্তরাষ্ট্রের অনুরোধেই বিভিন্ন দেশের সরকার আফগানিস্তানের আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত রাখে।

এ কারণে দেশটিতে চলছে নীরব দুর্ভিক্ষ। দেশটির ৯৫ শতাংশ মানুষ দুবেলা খেতে পারছেন না। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট