বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ম্যারাডোনার চুরি হওয়া ঘড়ি আসামে উদ্ধার!

দুবাই থেকে দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে।
দুবাই পুলিশের কাছ থেকে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ঘড়িটি।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইট বার্তায় লিখেছেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় আসাম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।’

আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুবাই পুলিশের কাছ থেকে তারা খবর পায় যে ব্যক্তি ম্যারাডোনার ঘড়ি চুরি করেছেন তিনি আসামে লুকিয়ে রয়েছেন। সেই খবর পেয়ে তারা খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত শনিবার ভোর ৪টা নাগাদ শিবসাগর জেলায় ওয়াজিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ওই দুষ্প্রাপ্য ও দামি ঘড়িটিও উদ্ধার হয়।

জানা গেছে, ম্যারাডোনার সই করা তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। চলতি বছর অগস্ট মাসে তিনি ঘড়িটি চুরি করে আসামে পালিয়ে আসেন। তবে সেটি বিক্রি করতে পারেননি তিনি। তার আগেই ধরা পড়লেন।
সূত্র: আনন্দবাজার

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ