বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না, কিন্তু এখন আমি ভয়ংকর

ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও রাজপথে ফিরে এসেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (১৩ এপ্রিল) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শাহবাজ শরিফের মতো চোর-ডাকাতের কাছে পরমাণু অস্ত্র নিরাপদ নয়।

তবে তার এই বক্তব্য নাকচ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার ইমরানের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন।

এর আগে বুধবার পেশোয়ারে রোডশোতে ইমরান খান বলেন, ‘শাহবাজ শরিফের মতো চোর-ডাকাতের দল কীভাবে পরমাণু অস্ত্র সামলাবে? তাদের হাতে এগুলো নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিন ইমরান খান আরও বলেন, ‘আমেরিকা, আমাদের তোমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। তুমি কে আমাদের ক্ষমা করার? তুমি এই দাস, এই শরিফ, এই জারদারির সঙ্গে থেকেই অভ্যস্ত।’

ইমরানের ওই বক্তব্যের জবাবে মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক সম্পদ কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না। আমাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো হুমকি নেই এবং রাজনৈতিক বক্তব্যে এমন বিষয় টেনে আনা উচিত নয়।’

এদিকে, পেশোয়ারে বিস্ফোরক ভাষণের শুরুতেই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইমরান খান।
বলেন, পাকিস্তানে যেকোনো প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলে মিষ্টি বিতরণ করা হত। অথচ তার ক্ষেত্রে সবাই যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছে, তা দেশটির ইতিহাসে বিরল।

এরপর বিরোধীদের উদ্দেশে বার্তা দিয়ে ইমরান বলেন, ‘আমি যখন সরকারে ছিলাম, তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর।’

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্রের আমদানি করা সরকার আখ্যা দিয়ে ক্রিকেট মাঠের একসময়ের দাপুটে এই খেলোয়াড় বলেন, নতুন সরকারকে পাকিস্তানের জনগণ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মানুষ যুক্তরাষ্ট্রের দাসত্ব মেনে নেবে নাকি প্রকৃত স্বাধীনতা চায়, তা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন ইমরান খান।

ইমরান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তার ছেলে জামিনে রয়েছেন। পাকিস্তান মুসলিম লীগের প্রধান নওয়াজ শরিফও দুর্নীতির দায়ে অভিযুক্ত। তার পুরো পরিবার দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তাদের প্রতিহত করার ডাক দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ