শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অকথ্য ভাষায় গালিগালাজ

যবিপ্রবির কর্মকর্তার কক্ষ ভাংচুরের অভিযোগ

অকথ্য ভাষায় গালিগালাজ করায় যবিপ্রবির কর্মকর্তার কক্ষ ভাংচুর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের সাবেক একান্ত সচিব ও বর্তমান কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক এটিএম কামরুল হাসানের অফিস কক্ষে ভাংচুরের ঘটনা ঘটেছে।
২০ জুলাই সোমবার দুপুরে কর্মচারী বদিউজ্জামান বাদলসহ তার অনুসারীরা এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

ঘটনাস্থলে উপস্থিত কর্মচারী সমিতির সিনিয়র সহ সভাপতি আরশাদ আলী জানান, কর্মকর্তা ও কর্মচারীদের যাদের পদের আপগ্রেডেশন বিভিন্ন কারনে বিলম্ব হয়েছে তারা গতকাল রবিবার উপাচার্য বরাবর আবেদন পেশ করেন। তারই প্রেক্ষিতে আজ উপাচার্য কর্মকর্তা ও কর্মচারী সমিতির সাথে মিটিংয়ে বসেন। মিটিং পরবর্তী সময়ে আপগ্রেডেশন বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা মিটিংয়ের ফলাফল কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক এটিএম কামরুল হাসানের নিকট জানতে চাইলে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের গালি দেন ওই কর্মকর্তা। যার ফলশ্রুতিতে সেখানে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। কর্মকর্তা কামরুল হাসান যাদেরকে এ অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা এ ঘটনার বিচার চেয়ে রেজিষ্ট্রারের নিকট স্মারকলিপি জমা দেন।

তিনি আরও জানান, ইতোপূর্বে উপাচার্যের সাবেক পিএস কামরুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে রেজিষ্ট্রারকে নিয়ে কুমন্তব্য করেন। এছাড়াও সেকশন অফিসার শাহিন হোসেনকেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেন। এসব সব ঘটনার বিচার চেয়ে স্মারকলিপি ও চিঠি দেওয়া হলে আজও বিচার হয়নি বলে তিনি অভিযোগ করেন। চাকরি দেবার নাম চাকরীপ্রত্যাশীর নিকট ১৭ লাখ টাকা চাওয়ার অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে যবিপ্রবিতে চাকরীর্প্রাথী মুনজুরুর।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক এটিএম কামরুল হাসান যবিপ্রবির প্রক্টর বরাবর ক্যাম্পাসের বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্ল্খে করে লিখিত অভিযোগ দেন।

লিখিত বক্তব্যে জানান, উপাচার্য মহোদয়ের সাথে কর্মকর্তা ও কর্মচারী সমিতির মিটিং শেষ করে ৫ তলায় নিজ কক্ষে চিঠি লেখার জন্য কর্মকর্তা সমিতির কয়েকজনকে নিয়ে অবস্থান করছিলাম। এসময় আনুমানিক বেলা ১.৪০ ঘটিকায় বদিউজ্জামান বাদলসহ কয়েকজন কর্মকর্তা কর্মচারী আমার রুমে প্রবেশ করে বলে ফোন রাখ, আজ তোর খবর আছে, তোকে আমি মেরেই ফেলবো বলে বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে থাকেন এবং চেয়ার উচিয়ে মারতে আসে বাদল।
এ সময় রেজিষ্ট্রার দপ্তরের সেকশন অফিসার শাহিন হোসেন, ইকবাল হোসেন, ট্রেজারার দপ্তরের আরিফুল ইসলাম শিন, কর্মচারী সমিতির সিনিয়র সহ সভাপতি আরশাদ আলী, স্টেট অফিসার হাসান আলী সহ তাদের অনুসারীরা তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি ধামকি দেন।

যশোর সাজিয়ালি ফাড়ির পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের দুপক্ষের ঝামেলায় অনাকাঙ্খিত পরিস্থিতির তৈরী হয়েছিল। আমরা ক্যাম্পাসে গিয়ে দুপক্ষের সকলের নিকট সবকিছু শুনি এবং তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ফাড়িতে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে প্রায় সকলেই চলে গেছেন তবে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। এখনও কোনোপ্রকার মামলার প্রস্তুতি নেওয়া হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ