রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবির সঙ্গে জাপানের রুজ ইন্টারন্যাশনালের সমঝোতা স্মারক সই

শিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে জাপানের শিল্প প্রতিষ্ঠান রুজ ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও রুজ ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাশামুরা ইয়ামাজি নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আানোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার ইন্ডাস্ট্রি-একাডেমি পার্টনারশিপের উপর জোর দিচ্ছে। যবিপ্রবির সঙ্গে রুজ ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পেল। এর পেছনে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

সমঝোতা স্মরক সইয়ের ফলে যবিপ্রবিতে রুজ ইন্টারন্যাশনাল ইয়ামাটোর বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি (ওয়াইডব্লিউএস) এবং বায়োচার প্রডাকশন সিস্টেম (বিপিএস) প্রযুক্তি সরবরাহ করবে। একইসঙ্গে যবিপ্রবিতে গবেষণা সংক্রান্ত সকল খরচ রুজ ইন্টারন্যাশনাল বহন করবে। দুই প্রতিষ্ঠান মূলত বাংলাদেশ এবং এশীয় অঞ্চলে পরিবেশ প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন, বিপণনসহ সংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করবে। সমঝোতা স্মারক সইয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সৈয়দ ফখরুদ্দিন মো. শাহেদ।

ভার্চুয়ালি অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ, যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. মোঃ নাসিম রেজা, বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত ও ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, রোজ ইন্টারন্যাশনালেরর পরিচালক ইসাও মিয়ামোটো প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক