বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে ট্রেন-প্রাইভেটকার দূর্ঘটনায় স্বামীর পর মারা গেলেন আহত স্ত্রীও

যশোরে ট্রেন-প্রাইভেটকার দূর্ঘটনায় স্বামী নিহত হয়েছিলেন। গুরুতর আহত হন স্ত্রী। দূর্ঘটনার পর ১০দিন মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন যশোরে ট্রেন দূর্ঘটনায় নিহত প্রকৌশলী হিরকের স্ত্রী শাওন (৩২)।

তিনি বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দূর্ঘটনার পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন।

এ পর্যন্ত গাড়ীতে থাকা ৬জনের মধ্যে ৫জন মারা গেলেন। বেঁচে রইলো হিরকের দেড় বছরের কন্যা সন্তান হুমায়রা।

১৬ অক্টোবর যশোরের নওয়াপাড়ায় রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৩জনসহ ৪জন নিহত হয়।

জানা গেছে, প্রকৌশলী হিরকের স্ত্রী শাওনকে তার বাবার বাড়ি রাজবাড়ী শহরের চর লক্ষীপুর এলাকায় দাফন করা হবে।

হিরকের সন্তান হুমায়রা এখন রাজবাড়ীতে নানা মোঃ হারুনর রশি এবং নানী সালমা আক্তার মিনুর কাছে রয়েছে। সে এখননসুস্থের দিকে। দূর্ঘটনায় তার বাম হাত ভেঙ্গে যায়।

এদিকে এ দূর্ঘটনার পর হুমায়রার এক ফুফু ছাড়া পিতৃকূলের আর কেউ বেঁচে রইলো না।

উল্লেখ্য, ১৬অক্টোবর নড়াইল শহরের ভওয়াখালী এলাকার মৃত সালাউল্লাহ ভূইয়ার পুত্র প্রকৌশলী হিরক ভূইয়া (৩৫), তার বড়ো বোন শিল্পী বেগম (৪২), স্ত্রী শাওন (৩০), ভাতিজি রাইসা (৭) এবং তার বন্ধু শহরের রূপগঞ্জ এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে ব্যবসায়ী আশরাফুল আলম (৩৪) তারা যশোরের নওয়াপাড়া যাওয়ার সময় বিকেলে নওয়াপাড়ার ভৈরব সেতু রেলক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় হিরক, তার বোন শিল্পী, ভাতিজি রাইসা ও বন্ধু আশরাফুল
নিহত হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক