সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে মাঝরাতে অগ্নিকান্ডে পুড়লো ৮ কুটির শিল্পকারখানা

যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ডে আটটি কুটির শিল্পকারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (১৫ এপ্রিল) মাঝরাতে উপজেলার গুয়াখোলা গ্রামের পরীবাড়ী মাজার সংলগ্ন আজাদ সমিলে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে কামাল হোসেনের কুটির শিল্পকারখানায় প্রথম আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশরাফুল ইসলাম শফিকের, সালমান কাজীর, হাদিউজ্জামানের, মোশারফ হোসেনের, বিকাশ দাসের, সেলিম খন্দকারের ও রফিকুল ইসলামের কুটিরশিল্পে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই কারখানাগুলোতে কাঠের তৈরি হস্তশিল্প, তৈজসপত্র ইত্যাদি তৈরি করা হতো।

ক্ষতিগ্রস্ত কুটিরশিল্প মালিকরা জানান, পাশাপাশি আটটি কুটির শিল্পকারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানার ভেতরে থাকা মেশিন ও সব ধরনের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই আগুন তাদের ঈদ আনন্দ শেষ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কুটির শিল্প মালিকরা সরকারি-বেসরকারি সহযোগিতা কামনা করেছেন।

আজাদ স’মিলের মালিক সাজ্জাদ হোসেন জানান, তার সমিলের জমিতে পাশাপাশি থাকা আটটি কুটির শিল্পকারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, কুটিরশিল্প মালিকরা বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে ঋণ নিয়ে কারখানা করেছিলেন। তারা এখন নিঃস্ব ও নির্বাক হয়ে গেছেন।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, শুক্রবার রাত আনুমানিক সোয়া ১টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা ধরা হয়েছে। এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি