শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের বেনাপোলে স্বামীর কুড়ালে আঘাতে স্ত্রী নিহত

মোঃ ওসমান গনি (বেনাপোল): যশোরের বেনাপোলে গভীর রাতে স্ত্রী রেশমা খাতুন (৩০) কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভ্যান চালক স্বামী আব্দুস সালাম। রোববার (২৭ আগস্ট) গভীর রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রেশমা খাতুন সালামের দ্বিতীয় স্ত্রী। এই সংসারে রেশমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। প্রতিদিনের মতো রেশমা তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিল। গভীর রাতে সালাম বাড়ি এসে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সালাম তার স্ত্রীকে প্রায়ই মারধর করত। রাতে নিঃশব্দে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামী সালামকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার