সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরন

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক এ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
সিরাজুল হক মন্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও
মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার, ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকরা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে শার্শা উপজেলায় ১৬০ জন ক্ষুদ্র ও
প্রান্তির কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে পিয়াজের বীজ, ২০ কেজি করে ডিএপি সার এবং ২০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বীজ ও
সার পেয়ে কৃষকরা খুবই উপকৃত হবেন বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা