শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যাকে ছাড়তে ইউএনওর সঙ্গে নিক্সন চৌধুরীর অসদাচরণ, তাকে বরখাস্ত

মাদারীপুরের কালকিনি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী এসএম লুৎফর রানাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সরকারি চাকরিজীবী হয়েও উপজেলা পরিষদের উপনির্বাচনে একজন প্রার্থীর পোলিং এজেন্ট হওয়া, কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ ও জাল ভোট প্রদানের প্রচেষ্টার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে ভোটের দিন লিখিত অভিযোগ দাখিল করেন ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমীন। এরপর বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে।

গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হয় চরভদ্রাসনের এ উপনির্বাচন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমীন।

নির্বাচন শেষে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন চর অযোদ্ধা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দোতলায় বুথের সামনে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে দেখা যায়। তিনি জাল ভোট দিচ্ছেন এমন সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জানা যায় তিনি একজন পোলিং এজেন্ট। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে তাকে হেফাজতে নেয়া হয়।

অভিযোগে বলা হয়, অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যায় হেফাজতে নেয়া ওই ব্যক্তির নাম লুৎফর রহমান রানা। তিনি মাদারীপুরের কালকিনি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

তিনি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এবং উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

সহকারী কমিশনার (ভূমি) তার পত্রে আরও উল্লেখ করেন, এরপর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী আমাকে মোবাইলে ফোন করে ওই ব্যক্তিকে ছেড়ে দিতে হুমকি দেন।

পুলিশ হেফাজতে নেয়ার পর চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে লুৎফর রহমানকে ছাড়তে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করেন এবং তার বাসভবনে হামলার হুমকি দেন এমপি নিক্সন চৌধুরী।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী