বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলস হত্যায় তোলপাড় চলছে

২৯ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক টায়ার নিকোলস হত্যায় তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য তাকে পাকড়াও করে নির্যাতন করে পুলিশ।

এতে মারা যান নিকোলস। এ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হতেই চারদিকে নিন্দা, ক্ষোভ দেখা দেয়। ফলে মেমফিস পুলিশ ডিপার্টমেন্ট তাদের কথিত স্করপিয়ন স্পেশাল ইউনিটকে বাতিল করেছে। এই ইউনিটের সদস্যরা নিকোলসকে হত্যায় জড়িত বলে অভিযোগ।

স্করপিয়ন ইউনিটের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট এলাকায় রাস্তায় অপরাধ প্রতিরোধ করে শান্তি পুনঃস্থাপন। ৫০ জন সদস্য নিয়ে গঠিত এই ইউনিট। বিশেষ এলাকায় তাদেরকে দায়িত্ব দেয়া। কিন্তু ৭ই জানুয়ারি তারা ২৯ বছর বয়সী যুবক নিকোলসকে যেভাবে প্রহার করে হত্যা করেছে তাতে পুরো ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

মেমফিস পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই ইউনিটকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করাই সর্বোত্তম পথ। অল্প কয়েকজনের হায়েনার মতো আচরণ স্করপিয়নের পুরো সুনামকে অসম্মানিত করেছে। পুলিশ বিভাগের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিকোলসের পরিবার। তারা আইনজীবীর মাধ্যমে একে টায়ার নিকোলসের ট্রাজিক মৃত্যুর ক্ষেত্রে যথার্থ ও যথোপযুক্ত বলে মন্তব্য করেছে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে গঠন করা হয় পুলিশের এই ইউনিট। ওই সময়ে গাড়ি চুরি এবং সুসংগঠিত গ্যাংদের অপরাধ নিয়ন্ত্রণে নিতে চালু করা হয়েছিল স্করপিয়ন। কিন্তু নিকোলসকে হত্যার অভিযোগে গত সপ্তাহেই বরখাস্ত করা হয় ৫ কর্মকর্তাকে। তারা হলেন তাদারিয়াস বিন, ডেমেট্রিয়াস হ্যালি, ডেসমন্ড মিলস জুনিয়র, এমিট মার্টিন থ্রি এবং জাস্টিন স্মিথ।
বৃহস্পতিবার তাদেরকে নিরাপত্তা হেফাজতে দেয় হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আনা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হত্যা, ভয়াবহ নির্যাতন, অপহরণ, আচরণবিধি লংঘন এবং কর্মকর্তা পর্যায়ে নিষ্পেষণের অভিযোগ আনা হচ্ছে। তবে জেল রেকর্ড বলছে, শুক্রবার সকাল নাগাদ এর মধ্যে চারজনকে জামিন দেয়া হয়েছে। মার্টিন এবং মিলসের আইনজীবীরা বলেছেন, তাদের মক্কেল দোষ স্বীকার করবেন না।

ওদিকে মেমফিস সহ বিভিন্ন স্থানে এই হত্যার প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। এতে মেগাফোন হাতে স্লোগান দিচ্ছে মানুষ। বৃষ্টি উপেক্ষা করে মেমফিস পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ করেছেন তারা। পুলিশি সিস্টেমে পরিবর্তন দাবি করছে জনতা। বলা হচ্ছে, পুলিশ বাহিনী মেমফিতে এবং দেশজুড়ে কৃষ্ণাঙ্গদের সঙ্গে নৃশংস আচরণ করছে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা