শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয়

ডেমোক্র্যাটদের ব্যাপক উত্থানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী সহ ৪ জন প্রার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আসনে জয়ী হয়েছেন।

৩ নভেম্বর, মঙ্গলবারের নির্বাচনে চারজন বিজয়ীর মধ্যে তিনজন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী হাসিব ফাতমী নর্থ ক্যারোলাইনা সিনেট ডিস্ট্রিক্ট ১৮ আসনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। প্রকাশিত বেসরকারি ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৫৪ দশমিক ৭৭ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ক্রিস স্টক পেয়েছেন ৪২ দশমিক ৭৯ শতাংশ। প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন লিবার্টারিয়ান প্রার্থী ব্র্যাড হেসেলও। গত মে মাসে শূন্য আসনে নিয়োগ পেয়ে স্টেট সিনেটে দায়িত্ব নিয়েছিলেন হাসিব। এবার সরাসরি নির্বাচনে জিতে পূর্ণ মেয়াদে সেই দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

পুরো গ্র্যানভিল কাউন্টি এবং ওয়েক কাউন্টির উত্তরাংশ নিয়ে গঠিত আসনটিতে ২০২৪ সালের নির্বাচনে মাত্র ১২৮ ভোটের ব্যবধানে জিতেছিলেন ডেমোক্র্যাট টেরেন্স এভারিট। এবার রিপাবলিকান ক্রিস স্টকের চেয়ে প্রায় ১২ শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়ে আসনটি ডেমোক্র্যাটদের দখলে রাখলেন হাসিব।

৩৮ বছর বয়সী হাসিবের পরিবারের শিকড় বাংলাদেশের নোয়াখালীতে। তাঁর বাবা মোহাম্মদ বদরুল এহসান ফাতমী এবং মা সাইদা ফাতমী স্নিগ্ধা। ১৯৭৩ সালে বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তাঁরা। ১৯৮৮ সালে নর্থ ক্যারোলাইনার ডারহামে জন্ম হয় হাসিবের।

হাসিবের মা ওয়েক কাউন্টির সরকারি বিদ্যালয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক হিসেবে কাজ করতেন। হাসিবও পড়েছেন সেখানকার সরকারি বিদ্যালয়ে। পরে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। ২০০৯ সালে স্নাতক শেষ করে যান নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ২০১২ সালে আইন ডিগ্রি অর্জন করেন। নিজের জীবনে এগিয়ে যাওয়ার পেছনে সরকারি শিক্ষাব্যবস্থার ভূমিকার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেছেন।

এছাড়া, পিরোজপুরের বাসিন্দা আবুল খান রিপাবলিকান প্রার্থী হিসেবে নিউ হ্যাম্পশায়ার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জের বাসিন্দা ডেমোক্র্যাট শেখ রহমান জর্জিয়ার সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন।

চাঁদপুরের বাসিন্দা ডেমোক্র্যাট মাসুদুর রহমান কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে বিপুল ব্যবধানে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নিরঙ্কুশ বিজয়ের মাঝেও, বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদরা নিউ হ্যাম্পশায়ার, জর্জিয়া, কানেকটিকাট এবং নর্থ ক্যারোলাইনাতে রাজ্য-পর্যায়ের আসনে জয়লাভ করায় প্রবাসীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

প্রবাসীরা কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয় এবং বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদদের স্থানীয় সাফল্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

একই রকম সংবাদ সমূহ

কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হকবিস্তারিত পড়ুন

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ

নিজস্ব উদ্যোগে, শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ কর্মী পাঠানোর মধ্য দিয়ে বৈদেশিকবিস্তারিত পড়ুন

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ছয়জন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ
  • যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
  • জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
  • নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
  • বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ
  • ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত