বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের যৌক্তিক পরামর্শ গ্রহণ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, তাদের যৌক্তিক পরামর্শ গ্রহণ করবে বাংলাদেশ।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ককে কীভাবে অর্থবহ করতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে। ভালো ও যৌক্তিক পরামর্শ পেলে আমরা অবশ্যই গ্রহণ করি। কোথাও দুর্বলতা চিহ্নিত হলে আমরা কাটিয়ে উঠার চেষ্টা করি।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের আশ্বাস দেন আবদুল মোমেন। তিনি বলেন, ‘ভালো নির্বাচন আমরাও চাই। আওয়ামী লীগ সব সময় ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সরকারে এসেছে কখনও বুলেটের মাধ্যমে আসেনি। আমাদের বিশ্বাস আছে জনগণের প্রতি আর আমরা চাই বিশ্বশান্তি। সব জায়গায় শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়, সে জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করি। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা হয়েছে। যেহেতু তারা বন্ধু, আমরা খোলামেলা আলোচনা করতে পারি।

এরপর ব্রিফিংয়ের শুরুতে বাংলায় সালাম দিয়ে বক্তব্য শুরু করেন লু। বাংলায় তিনি বলেন, ‘মনোমুগ্ধকর নদীমাতৃক এবং অতিথিপরায়ণ মানুষের দেশ বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি এখানে এসেছি, আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে।’

এর আগে দুদিনের সফরে শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ওইদিন রাতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে পররাষ্ট্র ভবনে যান তিনি। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন লু।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা