শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যৌক্তিক সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন : সাবেক এমপি হাবিব

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) : যৌক্তিক সংস্কার করে যত দ্রæত সম্ভব জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। কখনো ভোটার বিহিন নির্বাচন, কখনো নিশিরাতের ভোট, আবার কখনো ডামি নির্বাচন করে ফ্যাসিস্ট সরকার দেশের জনগনকে ভোট দিতে দেয়নি। এদেশের মানুষ ভোট না দিতে দিতে ভোট দেয়ার কথাই ভুলে গেছে। বর্তমানে দেশে বিশৃঙ্খলা চলছে, নির্বাচিত সরকার ছাড়া দেশের বিশৃঙ্খলা ঠেকানো যাবে না। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকার দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষের কথা বলতে দেয়নি। মানুষের মুখ বন্ধ করে রেখেছিলো, নির্যাতোন করেছিলো, আলেম উলামাদের ফাঁসিতে ঝুলিয়েছে। এদেশের মানুষ আর ফ্যসিষ্টকে দেখতে চায় না।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে দেওয়ানীপাড়া সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মস্তোফা, মোঃ মহব্বত হোসেন প্রমুখ।

উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসিন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, তালা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দল নেত্রী শিরিনা সুলতানা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উক্ত ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতা কর্মী অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ