বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রমজানের শিক্ষা নিয়ে দ্বীন প্রচারে ছাত্রীদের ভূমিকা পালন করতে হবে: এমপি ইজ্জত উল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কলারোয়া থানা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বেলা ২টায় কলারোয়া পৌর সদরের আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলারোয়া থানা শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর ফারজানা ইয়াসমিন সভাপতিত্বে পৌরসভার তাসনুবা মেহনাজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ছাত্রীদের উদ্দেশ্যে বলেন “মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম এবং মহান আল্লাহর নৈকট্য লাভের মাস। এই পবিত্র মাস আমাদের তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। আধুনিক যুগে ইসলামী ছাত্রী সংস্থার কর্মীদের শুধু সুশিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং লেখাপড়ার মান সমুন্নত রেখে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, নারী সমাজই একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনের প্রধান কারিগর। তাই ছাত্রীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামের সুমহান আদর্শ ও দ্বীনের দাওয়াত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। রমজানের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে ইসলামের আলো ছড়িয়ে দিতে তোমাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে ফুল দিয়ে বরণ করে নেন ইসলামী ছাত্রী সংস্থার নেতৃবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কর্মী সমাবেশে থানা ও পৌরসভা শাখার বিপুল সংখ্যক কর্মী ও সাধারণ ছাত্রীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল সম্পন্ন হয়

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা