শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে কাঠবোঝাই ট্রলির চাপায় পিষ্ট হয়ে যুবক নিহত

মণিরামপুর উপজেলার রাজগঞ্জে কাঠবোঝাই ট্রলির চাপায় পিষ্ট হয়ে আবু দাউদ (৩৮) নামের এক প্রতিবন্ধী যুবক হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি-২০২২) বেলা সাড়ে দশটার দিকে বাঁকড়া-রাজগঞ্জ সড়কের কোমলপুর বাজারের পাশে মহলদারপাড়ার সামনে এ ঘটনাটি ঘটে।

আবু দাউদ ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বালিয়াডাঙা খোসালনগর গ্রামের আব্দুর রহিম মালিকের ছেলে। ও রাজগঞ্জের হানুয়ার গ্রামের মিজানুর রহমানের জামাই । সে পেশায় একজন দক্ষ মোবাইল মেকানিক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন- শারীরিক প্রতিবন্ধী আবু দাউদ মণিরামপুরের রাজগঞ্জ বাজারে মোবাইল মেকানিকের কাজ করতেন। এদিন সকালে সাইকেলে চড়ে তিনি বাড়ি থেকে কর্মস্থল রাজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কোমলপুর মহলদারপাড়ার সামনের মেইন রাস্তায় পৌঁছালে রাস্তার পাশে রাখা বালির ওপর তার সাইকেল উঠে যায়। তখন রাস্তায় পড়ে যান দাউদ। এসময় পিছন থেকে আসা কাঠবোঝাই একটি ট্রলির সামনের চাকা দাউদের বুকের ওপর উঠে যায়।

স্থানীয়রা আরও বলেন- গুরুত্বর আহত আবু দাউদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেননি। ঘাতক ট্রলি স্থানীয় ঝাঁপা পুশিল ক্যাম্পে পুলিশের হেফাজতে রয়েছে এবং ট্রলি চালকও আটক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী