রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে ট্রাফিক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেলে আগুন

পুলিশ কর্তৃক মোটরসাইকেল আটকে দেয়া এবং অসৌজন্যমূলক আচরণে ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে হাফিজুর রহমান নামের এক কলেজ ছাত্র।

রোববার (২৮ মে) দুপুরের দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার রামপুর জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের রায়টা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
জানা গেছে- রাজগঞ্জ এলাকার রামপুর জামতলা মোড়ে রুটিন দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন। বেলা সাড়ে ১১ টার পরে হাফিজুর রহমান ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোষ্টে সার্জেন্ট পুলিশ থামান। মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে পারলেও ড্রাইভিং লাইনেন্স না থাকায় পুলিশ তাকে মামলা দেয়। এক পর্যায়ে বাকবিতন্ডার জের ধরে পালসার মডেলের মোটরসাইকেলে আগুন দেন হাফিজুর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে হাফিজুর বলেন- পুলিশের অসৌজন্যমুলক আচারণে ক্ষিপ্ত হয়ে তিনি এ কাজ করেছেন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বলা হচ্ছে- ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে সার্জেন অফিসার কবির হোসেন জানান- মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইনেন্স না থাকায় মামলা দেয়া হয়েছে। পরে শুনেছি সে নিজের গাড়িটি আগুন লাগিয়ে দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম