শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এখানে শিশুদের মনে আনন্দের রঙিন ফুল ফুটবে

রাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু শিশুপার্ক পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে (ঝাঁপা বাঁওড় পাড়ে) বঙ্গবন্ধু শিশু পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বৃহস্পতিবার (০৯ মার্চ) সকাল সাড়ে ৯টার পর তিনি রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন। এরপরে তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধু শিশু পার্কের কাজের অগ্রগতি হেটে হেটে দেখেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা আব্দুল হক তুহিন, উপজেলা প্রকৌশলী, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সোহেল রানা, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ। নির্মাণাধীন বঙ্গবন্ধু শিশু পার্ক পরিদর্শন শেষে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বসে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উপস্থিত নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন- শুধু বই, খাতা, কলম দিয়ে শিক্ষাকে চার দেয়ালের মাঝে বন্দী রাখলে একটি শিশু পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। তার বিনোদনেরও প্রয়োজন। এজন্য শিশুদের নির্মল আনন্দ দিতে এখানে তৈরি করা হচ্ছে এই শিশু পার্কটি। এখানে শিশুদের মনে আনন্দের রঙিন ফুল ফুটবে।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা