রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ময়মনসিংহে আজ থেকে  আগামী শনিবার রাত পর্যন্ত  ইজিবাইক ও রিকসা চলাচল বন্ধ থাকবে  

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিভাগীয় জনসভাকে কেন্দ্র করে যানবাহন চলাচল শিথিল করা হয়েছে।
আগামী শনিবার ময়মনসিংহ নগরীর সার্কিট ময়দানে বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভাগীয় এ জনসভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার মানুষ অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরে যানজট নিরসনে ও জনগণের ভোগান্তি কমাতে নগরীতে ইজিবাইক ও রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিটি করপোরেশনের প্রশাসন বিভাগের নির্দেশে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে। আগামী ১১ মার্চ শনিবার প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর উপলক্ষে যানজট নিরসন ও নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১১ মার্চ শনিবার রাত ৮টা পর্যন্ত সব ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।
একই সঙ্গে শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত সকল মোটর রিকশা (মোটা চাকার রিকশা) সিটি এলাকায় চলাচল বন্ধ থাকবে।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি