বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাভারণ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি মদ ও একটি প্রাইভেটকার সহ আটক ৩ 

যশোরের শার্শা নাভারণ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও একটি প্রাইভেটকার সহ ৩ মাদক চোরাকারবারীকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই মদ সহ তাদেরকে আটক করা হয়। এমনটা জানিয়েছেন নাভরণ  হাইওয়ে থানার এসআই আমিরুল ইসলাম।
আটককৃতরা হলো, কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে আ: রহমান (৪৫) ও তার ছেলে (২০)আঃ রাজ্জাক এবং বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খান এর ছেলে আকাশ খান (২৫) । এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে খবর পাই একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ বিদেশি মদ যশোরের উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করে ঢাকা মেট্রো গ-১২-১১৪৯ নাম্বারের একটি প্রাইভেটকার তল্লাশি করে ব্যাকডালার ভিতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও প্রাইভেটকার সহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটকৃত মাদকদ্রব্যের বাজার দর আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা (১,৮০,০০০) আটকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী