বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাজগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস

 যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে বাড়তি দামে। নির্ধারিত দামের চেয়ে প্রায় ২০০ টাকা পর্যন্ত বাড়তি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। অনেক ক্রেতা সিলিন্ডার গ্যাসের দাম শুনে হতাশ হচ্ছেন। কোনো দোকান থেকে সরকার কর্তৃক নির্ধারণ করা দামে ক্রেতারা সিলিন্ডার গ্যাস কিনতে পারছে না।
সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে বাড়তি দামে।
প্রাপ্ত তথ্যমতে- সরকারি ঘোষণা অনুযায়ী রান্নার গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৯৮ টাকা। কিন্তু সরকারের এই ঘোষণা রাজগঞ্জ বাজারের গ্যাস সিলিন্ডারের দোকানদাররা কিছুতেই মানছে না। যার কারণে অতিরিক্ত দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে যেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা।
রাজগঞ্জ বাজারের বিভিন্ন সিলিন্ডার গ্যাস বিক্রির দোকানে গিয়ে দেখা যায়- প্রতি সিলিন্ডার ১৬০০-১৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা সরকার নির্ধারিত দরের চেয়ে প্রায় ২০০ টাকা বেশী।
নাম প্রকাশ না করার শর্তে একজন গ্যাসের দোকানদার জানিয়েছেন- সরকার সিলিন্ডার গ্যাসের খুচরা দাম নির্ধারণ করলেও, এজেন্টরা বেশি নিচ্ছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরকার কতো টাকা নির্ধারণ করেছে তা আমাদের জানা আছে। এই বিক্রেতা আরও বলেন- সরকার নির্ধারিত দরে কোথাও গ্যাস পাবেন না। আমরা যেভাবে পাইকারী দরে এনেছি, ঠিক সেভাবেই বিক্রি করছি।
এদিকে সরকার নির্ধারিত দরে গ্যাস না পাওয়ায় অনেক ক্রেতাই হতাশা প্রকাশ করেছেন।
রাজগঞ্জ হাইস্কুলের শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন- গ্যাস কিনতে যেয়ে অবাক হয়েছি। সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত ২০০ টাকা বেশী নিচ্ছে দোকানদাররা। যা আমাদের জন্য হতাশার বিষয়। এটি মেনে নেওয়া যায় না। বিষয়টি প্রশাসনের নজরদারিতে আনা প্রয়োজন।
সেলিম হোসেন নামের একজন বলেন- এদেশে কোনো জিনিসপত্রের দাম ঠিক নেই।  সরকার বলে এক রকম, দোকানদার বলে আরেক রকম। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন- জিনিসের দাম কমলে, সেটা দোকানে আসে না কিন্তু যে জিনিসের দাম বাড়ে, সেটা দোকানে চলে আসে দ্রুত। যে কারণে ভোক্তারা প্রতিনিয়ত ঠকছে।
এদিকে সচেতন নাগরিক সমাজ বলছেন- সরকার নির্ধারণ করা দামে জিসিনপত্র বিক্রি না করা, এটা রীতিমতো দেশ বিরোধী আচরন। সরকারের ভাবমুর্তি নষ্ট করার পায়তারা। এটার বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনী ব্যবস্থা নেওয়া উচিত।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম