বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে নিন্ম আয়ের মানুষ

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি-২০২২) রাজগঞ্জে সকাল ১০টার পর থেকেই শুরু হালকা ও মাঝারি বৃষ্টিপাত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও মধ্যবিত্ত খেটে খাওয়া সাধারণ মানুষ।

এদিন রাজগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়- খেটে খাওয়া মানুষগুলো বিভিন্ন মোড়ে মোড়ের চায়ের দোকান বসে আলস সময় পার করছে। ইচ্ছা থাকলেও কোথাও বের হতে পারছে না তারা। এ কারণে রাজগঞ্জ এলাকার কর্মজীবী মানুষের মাঝে নেমে এসেছে স্থবিরতা।

রাজগঞ্জ বাজার ও মোবারকপুর মোড়ের কয়েকজন ইজিভ্যান চালক এপ্রতিনিধিকে বলেন- বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কম। এজন্য আমাদের রোজগারও অনেক কম। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন কম। বৃষ্টি না হলে ভাল রোজগার করতে পারি।

ঝিকরগাছা, বাঁকড়া, চাকলা, কাঁঠালতলা, খোরদো রোডের কয়েকজন ইজিবাইক চালক বলেন- প্রতিদিন রাজগঞ্জ বাজার থেকে বিভিন্ন স্থানে যাওয়া জন্য যাত্রীর চাপ কম-বেশি থাকে। দুই-তিন টিপ করে দিতে পারি। শুক্রবার বৃষ্টির দিনে এখনো এক টিপও হয়নি। যাত্রীর উপস্থিতি অনেক কম।

রাজগঞ্জ বাজারের পুলেরহাট সড়কের চা দোকানদার মো. মিলন হোসেন (৩৫) বলেন- বৃষ্টির কারণে দোকানে চা বিক্রি তুলনামূলক অনেক কম। আমার চা দোকানের সাথে ভাড়ায় চালিত মোটর সাইকেল স্টান্ড। এই মোটর সাইকেল চালকদের ভাড়া না হওয়ায় আমার দোকানে সবাই বসে বসে অলস সময় পার করছে। কেউ চা খাচ্ছে, কেউ খাচ্ছেনা। এভাবে বৃষ্টি নেমে থাকলে আমরা (চা বিক্রেতারা) চরম বিপাকে পড়বো।

কয়েকজন পথচারীরা বলেন- অসময়ের এই বৃষ্টির কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক