সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন : কৃষকের মুখে আনন্দের হাসি

চলতি মৌসুমে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আশাতিত ফলন পেয়ে কৃষকের চোখে মুখে এখন আনন্দের বন্যা বইছে। কষ্টের ফসল সুষ্ঠুভাবে ঘরে তুলতে কৃষক-কৃষাণীরা এখন বেশ ব্যস্ত সময় পার করছে।

সোনালী ফসলে প্রতিটি মাঠ এবার ভরে গেছে। তাইতো আনন্দের জোয়ারে ভাসছে প্রতিটি কৃষক পরিবার। প্রকারন্তে কালবৈশাখী ঝড়-বৃষ্টি নিয়ে প্রত্যেক কৃষক পর্যায়ে তাদের কাংখিত বোরো ধান মাঠ থেকে ঘরে তুলতে বেশ শঙ্কা দেখা দিয়েছে।

সুষ্ঠুভাবে কৃষকরা যদি তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারে তাহলে বোরো ধানের উৎপাদন অতীতের সকল বছরের রেকর্ড এবার ছাড়িয়ে যাবে বলে কৃষক ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভিত্তিক উপসহকারি কৃষি কর্মকর্তাদের মন্তব্য থেকে জানা গেছে। সেই সাথে ধানের বাজার দর যদি ঠিক থাকে তবে কৃষকের উৎপাদন ব্যয় চেয়ে কৃষকরা অধিক লাভের মুখ দেখতে পারবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে- এবছর ইরি-বোরো মৌসুমে মণিরামপুর উপজেলায় ইরি-বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিলো ২৭ হাজার ৯৫০ হেক্টর জমি। কিন্তু আবাদ হয়েছে সাড়ে ২৭ হাজার হেক্টর জমিতে।

ঝাঁপা ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা ভগীরত চন্দ্র জানান- অন্যান্য বছরের তুলনায় এবছর ইরি-বোরোর ফলন অধিক।
তিনি এ প্রতিনিধিকে জানান- গত বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের কৃষক আসাদুজ্জামানের ব্রি- ৮১ জাতের ধানের শস্য কর্তন করা হয়েছে। ওই কৃষকের হেক্টর প্রতি ফলন হয়েছে ৬.৮৫ টন।

তিনি আরো বলেন- আশাতিত আবাদকৃত বোরো ধান প্রতিটি কৃষক সুষ্ঠুভাবে ঘরে তুলতে পারলেই এবার বোরো ধানের বাম্পার ফলন হবে।

এমন ফলন পেয়ে কৃষক আসাদুজ্জামানও বেশ খুশী।
তিনি বলেন, কৃষি অফিসের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে জমি তৈরি থেকে শুরু করে সেচ, সার ও বালাই নাশক প্রয়োগ করে তিনি এমন উচ্চ ফলন পেয়েছেন। ব্রি-৮১ ধান আগাম কাটা যায়। যে কারণে ঝড়বৃষ্টির এই মৌসুমে পাকা ধান ঘরে তুলতে সহজ হয় বলে তিনি মন্তব্য করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের

যশোরের শার্শায় মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চলা বহুবিতর্কিত ব্যক্তি আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি