শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি!

হেলাল উদ্দিন, মনিরামপুর: হাতির পিঠে বসা ১৮ বছর বয়সী এক যুবক। এ-দোকান ও-দোকান ঘুরছে হাতি। আর হাতি দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানির কাছে। যতক্ষণ র্পযন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দিচ্ছেন, ততক্ষণ শুঁড় তুলছে না হাতি। টাকা দিলেই শুঁড় তুলে জানাচ্ছে সালাম।

এভাবেই প্রতি দোকান থেকে ১০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা র্পযন্ত নেওয়া হচ্ছে। শুধু দোকনই নয়। রাস্তায় চলাচলকারী যানবাহন থামিয়েও তুলা হচ্ছে টাকা। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে এরকম অভিনব কায়দায় প্রায় সময়ই টাকা তুলে নেওয়া হচ্ছে হাতির মাধ্যমে।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে দেখা গেছে- রাজগঞ্জ বাজারে হাতি দিয়ে টাকা তোলার দৃশ্য। রাস্তার দুই পাশে বাজারের প্রতিটি দোকান থেকে তোলা হচ্ছে টাকা। হাতি দিয়ে গাড়ি আটকিয়েও টাকা আদায় করা হচ্ছে। চাঁদাবাজির এ দৌড়াত্ম থেকে বাদ পড়ছে না মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা চালকরাসহ স্কুল, কলেজের শিক্ষার্থীরাও। টাকা না দিলে হাতি বিকট শব্দে হুংকার দিচ্ছে এবং যেখানে-সেখানে পায়খানা করে দিচ্ছে। বাধ্য হয়ে দোকানদার, গাড়ির চালক ও পথচারীরা ভয়ে টাকা দিচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা, গাড়ী চালক ও পথচারীরা। তারা বলেন- কয়েকদিন পর পর হাতি নিয়ে চাাঁদাবাজি করতে আসে রাজগঞ্জ বাজারে।

এটা কোন ধরনের ব্যবসা। বিষয়টি খুবই বিরক্তিকর। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্থানীয় এক ইজিবাইক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন- রাস্তায় প্রায় সময়ই হাতির চাঁদাবাজির কবলে পড়তে হয়। গাড়ির সামনে দাঁড়িয়ে শুঁড় এগিয়ে দেয়। টাকা না দিলে সামনে থেকে সরে না। তখন ভয়ে বাধ্য হয়েই টাকা দিতে হয়। হাতির পিঠে বসা যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। তিনি নাম ঠিকানা জানাননি।

হাতি নিয়ে এভাবে কেন টাকা নেওয়া হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন- টাকা না নিলে হাতিকে খাওয়াব কি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন থেকে বলা হয়েছে- হাতি দিয়ে চাঁদা তোলার বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে এরপর যদি আবারও কোনোদিন আসে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম