বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চড়া, হিমশিম খাচ্ছে নিম্য আয়ের মানুষেরা

মণিরামপুর উপজেলার রাজগঞ্জের খুচরা বাজারে অস্বাভাবিক দাম বেড়েছে মাছ, মুরগি, ডিম, আটা, চিনি, সয়াবিন তেল, ডালসহ মুদি দোকানের সকল প্রকারের পণ্যের। এই ঊর্ধ্বমুখী দামের পণ্য অল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। বললেন- রাজগঞ্জ বাজারের এক মুদি ব্যবসায়ী। প্রতিকেজিতে ৭-৮ টাকা বেড়েছে মসুর ও বুট ডালের দাম। আর প্রতিকেজি আটার দাম বেড়েছে ৩-৫ টাকা। সেইসঙ্গে মুরগি ও মাছের দাম বেড়েছে। গত সপ্তাহে কাঁচা মরিচ প্রতিকেজি ছিলো ৬০ টাকা। সেই কাঁচা মরিচ এখন প্রতিকেজিতে ৪০ টাকা বেড়ে হয়েছে ১২০ টাকা। মঙ্গলবার (৩১ আগস্ট- ২০২১) রাজগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য জানাগেছে।

রাজগঞ্জ বাজারের মাছ বিক্রেতা আব্দুস সামাদ ও বাবুল হোসেন বলেন- সপ্তাহের ব্যবধানে সব প্রকার মাছের দাম ২৫-৩০ টাকা প্রতিকেজিতে বেড়েছে। চাহিদার তুলনায় বাজারে মাছের আমদানি কম, একারণেই দাম বেশি। মুরগি বিক্রেতা জুবায়ের হোসেন বলেন- মুরগির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। এখন বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ১২০ টাকা প্রতিকেজি, সোনালী মুরগি ২৩০ টাকা প্রতিকেজি। ফার্মের মুরগির ডিম প্রতিপিস বিক্রি হচ্ছে সাড়ে ৯টাকা আবার কোনো কোনো দোকানে ১০ টাকা দরে।

কাঁচা বাজারের ব্যবসায়ী আশরাফ হোসেন জানান- দেশি পেঁয়াজ ৪০ টাকা প্রতিকেজি, দেশি রসুন ৫০ টাকা, আদা ১৫০ টাকা, আলু ২০ টাকা প্রতিকেজি দামে বিক্রি হচ্ছে।

এদিকে, এই ঊর্ধ্বমুখী দামের নিত্যপ্রয়োজনীয় পণ্যে সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছে অল্প আয়ের মানুষেরা।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক